https://www.a1news24.com
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১০

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ‎সাতক্ষীরার তালা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।‎শনিবার (৭ মার্চ) বিকেলে তালা শিল্পকলা একাডেমির হলরুমে তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম এর সভাপতিত্বে ও সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক।

‎বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুব জামায়াতের সভাপতি ড. তৈয়েবুর রহমান, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, এ্যড. মশিয়ার রহমান প্রমুখ।‎ ‎দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, তালা মডেল মসজিদের ইমাম মাও: তাওহিদুর রহমান।

আরো..