https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৭

ফ্রেন্ডস প্রোপার্টি ডেভেলপার্স এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটের সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ফ্রেন্ডস প্রোপার্টি ডেভেলপার্স এর উদ্যোগে ‘রামাজানের তাৎপর্য ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এই সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ফ্রেন্ডস প্রোপার্টি ডেভেলপার্স-এর চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মাওলানা শিব্বির আহমদ এর পরিচালনায় ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। বক্তব্য রাখেন ফ্রেন্ডস প্রোপার্টি ডেভেলপার্সের ভাইস চেয়ারম্যান মাওলানা রওনক আহমদ, নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান, নির্বাহী পরিচালক মাওলানা শাহ আশিকুর রহমান, কোম্পানির পরিচালক আব্দুল হান্নান তাপাদার, খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, এডভোকেট মাশহুদ আহমদ চৌধুরী মুহসিন, সিলেট সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ফজর আলী, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল, মাউন্ট এডোরা হসপিটালের ও ফ্রেন্ডস প্রোপার্টি ডেভেলপার্স এর পরিচালক ডা. শাহিদ আহমদ,কোম্পানির অর্থ পরিচালক মাসুদ আহমদ প্রমুখ। এছাড়াও ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, রামাযান মাস আগমন করে আমাদের জীবনের পরিশুদ্ধির জন্য। এই মাসকে কাজে লাগিয়ে আমাদের তাকওয়া অর্জন করতে হবে এবং পাপ-পংকিলতামুক্ত ও আত্মনিয়ন্ত্রিত জীবন গঠনের অনুশীলন করতে হবে। রামাযানের মাসব্যাপী ছিয়াম সাধনার মাধ্যমে প্রকৃত মুমিন তৈরী হলে সমাজ, দেশ, জাতি উপকৃত হবে এবং দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্রগঠনে সহায়ক হবে ইনশাআল্লাহ।

আরো..