https://www.a1news24.com
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৯

মশক নিধন অভিযানের উদ্বোধন করলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় (১৬ নম্বর ওয়ার্ড) বিশেষ মশক নিধন অভিযানের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

নগরবাসীকে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত রাখতে এ বিশেষ অভিযানের সূচনা করা হয়। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নিয়মিত লার্ভা ধ্বংস কার্যক্রমের মাধ্যমে নগরে মশার বিস্তার রোধে এই অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া মশক নিধন কার্যক্রম সফল করা সম্ভব নয়। তাই সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে লার্ভা ধ্বংস, ফগিং এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধি, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরো..