https://www.a1news24.com
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৫

কিস্তির টাকা ওঠাতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারালেন ওয়ালটন ম্যানেজার

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামের কিস্তির টাকা ওঠাতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারালেন ওয়ালটন ম্যানেজার।
নিহত রফিকুজ্জামান পলাশ( ৩৭)। পাটগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার হিসেবে  কর্মরত ছিলেন।
শনিবার  সকাল ১১টার দিকে পাটগ্রাম উপজেলার মমিনপুর এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে,পাটগ্রাম ওয়ালটন প্লাজার শোরুমের কিস্তির টাকা ওটাতে যাওয়ার সময়
উপজেলার মমিনপুর শিমুলতলা এলাকায় আসলে  লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চাপায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহি নিহত হয় ওই ওয়ালটন ম্যানেজার।
নিহত রফিকুজ্জামান পলাশ( ৩৭)। সে রংপুরের বদরগঞ্জ এলাকার বাসিন্দা। চাকুরীর সুবাদে পাটগ্রামে অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শী আব্দুর রশিদ বলেন,বুড়িমারী গামী কয়েকটি ট্রাক সাইড দিতে গিয়ে ওই মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে পড়ে গিয়ে ঘটনা চলে মৃত্যু হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন,ট্রাক চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
আরো..