https://www.a1news24.com
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৪

পাইকগাছায় নবলোকের টিসিসিএফ-২ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় নবলোক পরিষদের টিসিসিএফ ফেইজ-২ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার সকালে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এ প্রকল্প অবহিতকরণ সভার আয়োজন করে। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন নবলোক পরিষদের সহকারী পরিচালক ফাহমিদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, মাদ্রাসা সুপার আব্দুস সবুর, শফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, লিংকন আলী, শিক্ষক ইমরুল ইসলাম, এ এস আই শাহনাজ আক্তার, ইউপি সচিব আব্বাস উদ্দিন, শেখ মিরাজুল ইসলাম, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, ইউপি সদস্য ফাতেমা তুজ জোহরা রুপা, এস্নোয়ারা বেগম, মুর্শিদা আক্তার। সভায় প্রকল্পের লক্ষ উদ্দেশ্য ও মূল কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন ওয়াটার এইড বাংলাদেশ এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন কুমার সাহা, নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল, কাজী ফারহানা আফরোজ, বিএম নাহিদ হাসান, মুক্তা বিশ্বাস, মাহবুর রহমান, সাজ্জাদ সরকার, খলিলুর রহমান।

আরো..