Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাইকগাছা পৌরসভার বাজার পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মাও আবুল কালাম আজাদ। এ সময় তিনি পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা বাজারে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া। পরিদর্শনকালে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, ভেজালমুক্ত খাদ্যপণ্য বিক্রি নিশ্চিত করা এবং ক্রেতাদের সঙ্গে প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, রমজানের পবিত্রতা বজায় রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এসময় তিনি পাইকগাছা পৌরসভায় মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আর রমজানজুড়ে বাজার মনিটরিং ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো..