https://www.a1news24.com
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৪

বিরামপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

জাহিনুর ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় শয্যাশায়ী শ্বশুরকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে অটোরিক্সা থেকে ছিটকে পড়ে অপর অটোর চাপায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানা গেছে, বিরামপুর উপজেলার শিবপুর গ্রামের ধান ব্যবসায়ী তোজাম মোল্লার পিতা জালাল মোল্লা বার্ধক্যজনীত কারণে দীর্ঘদিন থেকে বাড়িতে শয্যাশায়ী ছিলেন। তোজাম মোল্লার স্ত্রী মেহেনাজ বেগম (৪০) বৃদ্ধ শ্বশুরকে ডাক্তার দেখানোর জন্য মঙ্গলবার অটোরিক্সা যোগে বিরামপুর আসছিলেন। পথিমধ্যে ভেলার পাড় এলাকায় মেহেনাজ অটোরিক্সা থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে যান। একই সময় পিছন দিক থেকে আসা অপর একটি অটোরিক্সা মেহেনাজকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, ঘটনা তদন্তের জন্য নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো..