Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
কুড়িগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

কুড়িগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাসরিন বেগম (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নাসরিন বেগম ওই এলাকার বয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশীরা নাসরিন বেগমকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার শয়নকক্ষে যান। সেখানে ঘরের ভিতর ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান। মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আশপাশের লোকজন বাড়িতে জড়ো হয়। এ সময় তার স্বামীকে বাড়িতে না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশেরএকটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসা হয়।স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে মান-অভিমানের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলার পর, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো..