Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
মুন্সিগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় চালুর ভিডিও ভাইরাল, তালা ঝুলালো এনসিপি – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় চালুর ভিডিও ভাইরাল, তালা ঝুলালো এনসিপি

মুন্সিগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় চালুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টা না পেরোতেই এনসিপি নেতাকর্মীরা তালা ঝুলিয়ে দিয়েছেন কার্যালয়টিতে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ সময় দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এনসিপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। এনসিপির সিরাজদিখান উপজেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন ।

আলী নেওয়াজ বলেন, শনিবার রাতে কার্যালয়টি চালুর ভিডিও ভাইরাল হয়। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানার ওসি-ইউএনওকে তাৎক্ষণিক জানাই। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা না থাকায় নিজ উদ্যোগে উপস্থিত থেকে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছি।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা এমনভাবে ভিডিও ছড়িয়ে দিয়েছিল যেন প্রত্যাবর্তন হচ্ছে, কিন্তু আসলে কিছুই না। কিছু বাচ্চা নিয়ে তারা স্লোগান দিয়েছিল, এটাই আওয়ামী লীগের রাজনীতি। আমরা চাই না ১৪শ খুনের বিচারের আগে বাংলাদেশে কিংবা মুন্সিগঞ্জে তাদের প্রত্যাবর্তন ঘটুক। তবে যেহেতু দলকে নিষিদ্ধ করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে তাই আমরা বিশৃঙ্খল কোনও পরিস্থিতির সৃষ্টি করিনি। কিন্তু সতর্ক করছি যদি এমন কার্যক্রম অব্যাহত থাকে তাহলে শিগগিরই আমরা সাংগঠনিকভাবে সেটি প্রতিহত করবো।

মাত্র ৩৮ সেকেন্ডের ভিডিওতে কার্যালয়টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায় ৷ স্লোগান দেওয়া ব্যক্তি সাব্বির বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বিশ্লেষণ করে ঘটনাটি কবেকার তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। সেটা একটি শার্টার লাগানো দোকান ঘর। ঘটনায় জড়িত সাব্বির দীর্ঘদিন ধরেই পলাতক রয়েছেন। যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, ফলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো..