বিশিষ্ট কবি ও অধ্যাপক আব্দুল কাইউম আনোয়ারকে সার্জন টিভি’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সাব্বির জালালাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট স্টেশন ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট নূর উদ্দিন আহমদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক জুবের আহমদ সার্জন।
সাংবাদিক হেপি জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মইনুদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোহাম্মদ কাপ্তান হোসেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অব. প্রধান শিক্ষক কবির আহমদ, কলমযোদ্ধা সাংবাদিক লিয়াকত আলী খান, জগন্নাথপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক জান্নাত আরা খান পান্না, অধ্যক্ষ সারোয়ার হোসেন, অধ্যক্ষ সাব্বির আহমদ, নাসির উদ্দিন চৌধুরী, নূরজাহান সাদেক নূরী, সাংবাদিক আনম জামান চৌধুরী, আবর মিয়া পীর, কুবাদ বখত চৌধুরী, সুয়েব লস্কর, মো. দিদার আহমদ, সাব্বির আহমেদ তুষার, তুহিন আহমদ, শামীম আহমদ, আব্দুশ শহিদ, সৈয়দা ঈশিতা আহমেদ, আফরোজ তালুকদার, সৈয়দ ফেরদৌস আহমদ, আব্দুল কাইয়ুম, রেজাউল হক, সেলিম আহমদ খান, মোঃ আব্দুল গনি, মোহাম্মদ আজিজ মিয়া, নাসির উদ্দিন আহমদ চৌধুরী, বেলাল আহমদ, সাইফুল আলম, শাকিরা আক্তার জেবিন, সৈয়দ আলতাফ হোসেন, মইনুল ইসলাম আশরাফী, হুসাইন আহমদ, হোসেন আহমদ নয়ন, জুবায়দা বেগম আখি প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ক্বারী শফিকুর রহমান। সঙ্গীত পরিবেশন করেন সুইটি আক্তার রুনা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসের কঠিন ও ব্যস্ত জীবনের মাঝে নিয়মিত সাহিত্য চর্চা চালিয়ে যাওয়া দুঃসাহসিক কাজ। কবি, সংগঠক ও অধ্যাপক আব্দুল কাইউম আনোয়ার সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে দূরদেশে থেকেও বাংলাভাষা ও সাহিত্যে আলো ছড়িয়ে যাচ্ছেন। এরকম একজন গুণীব্যক্তিকে সংবর্ধনার উদ্যোগ নিয়ে সার্জন টিভি প্রশংসনীয় কাজ করেছে। অনুভূতি ব্যক্ত করে কবি ও অধ্যাপক আব্দুল কাইউম আনোয়ার বলেন, আজ আমাকে সংবর্ধিত করায় সার্জন টিভিসহ সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সংবর্ধনা আমাকে সাহিত্য চর্চা এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে অনুপ্রেরণা যোগাবে।