https://www.a1news24.com
৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১১

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে-মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বন্দর মদনপুর ৭নং ওয়ার্ডে গণসংযোগ করেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে; দুর্নীতি বা অবৈধ অর্থে জড়াব না, কাউকেও জড়াতে দেব না। এই দুর্নীতি বন্ধ করতে পারলে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে সময় লাগবে না। বিগত সরকারের শাসনামলে চুরি ও অর্থ পাচার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। আমরা এই জায়গাটিতে কঠোর ব্যবস্থা নিবো। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে তুলব ইনশাআল্লাহ।

গণসংযোগে উপস্থিত ছিলেন, নগর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, বন্দর থানা সভাপতি আবুল হাশেম, ছাত্র নেতা জাহিদুল ইসলাম মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, ১২ তারিখ সারাদিন হাতপাখায় সিল দিন। প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারাও হাতপাখার পক্ষে আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন।

আরো..