Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সিলেটের বাগবাড়িস্থ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুলে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট বিক্রয় ও বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুলের সভাপতি মোহাম্মদ আব্দুর কাদির। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো: বদরুল ইসলাম এবং নাহিদা জাহানের যৌথ পরিচালনায় সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম লস্করের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো: নুরুল ইসলাম, সহকারি পরিচালক প্রভাকর কওয়ালী, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: এনামুল হক চৌধুরী সুহেল, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ক্ষিতীন্দ্র কুমার দাশ, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মুরতাজ আহমদ চৌধুরী, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো: নজরুল ইসলাম, জালাল উদ্দিন শামীম, পিডিব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো: শামছুল ইসলাম, ভাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা দেবী, মধুশহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুর রহমান, রাধারানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোকা ভট্টাচার্য্য।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন রিয়া ও ঋতুর দল। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: দিদারুল ইসলাম নয়ন এবং গীতা পাঠ করেন জয়ী রানী দাস। শিক্ষার্থীদের পক্ষ থেকে সিদ্দিকা রহমান, এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সাজন আহমদ এবং শিক্ষকদের পক্ষ থেকে সিনিয় শিক্ষক মো: ইউছুপ মিয়া মিলন বক্তব্য রাখেন।

দিনব্যাপী শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। বিজ্ঞপ্তি

আরো..