Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন রোডে গণসংযোগে অঞ্জন দাস – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন রোডে গণসংযোগে অঞ্জন দাস

আজ ৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন রোড এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালান গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল মার্কার প্রার্থী গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস।

গণসংযোগকালে অঞ্জন দাস স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ পুরো নারায়ণগঞ্জ অঞ্চলের মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত। গ্যাস, পানি, ড্রেনেজ, রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষাখাতে চরম অব্যবস্থাপনা চলছে, অথচ জনপ্রতিনিধিরা জনগণের পাশে নেই।

তিনি আরও বলেন, “মাথাল মার্কা জনগণের লড়াইয়ের প্রতীক। এই প্রতীক ক্ষমতার রাজনীতি নয়, শোষণমুক্ত সমাজ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। যদি মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি সংসদে ও রাজপথে জনগণের পক্ষে নির্ভীকভাবে কথা বলব।”

আরো..