Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
❝সোনারগাঁও পৌরসভায় গণসংযোগে অঞ্জন দাস, মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান❞ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

❝সোনারগাঁও পৌরসভায় গণসংযোগে অঞ্জন দাস, মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান❞

আজ ২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সোনারগাঁও পৌরসভা এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল মার্কার প্রার্থী গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী এবং গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস।

গণসংযোগকালে তিনি সোনারগাঁও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকাবাসীর নিত্যদিনের সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি বলেন, “সোনারগাঁওয়ের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও অনিয়মের শিকার। এই অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন একটি বিকল্প, জনগণের পক্ষে কথা বলা নেতৃত্ব।”

অঞ্জন দাস আরও বলেন, গণসংহতি আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার ও ন্যায্যতার রাজনীতিতে বিশ্বাস করে। তিনি স্থানীয় সমস্যা সমাধান, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং পৌরসভার সেবাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগ শেষে তিনি আসন্ন নির্বাচনে মাথাল মার্কায় ভোট দিয়ে গণসংহতি আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করার জন্য সোনারগাঁওবাসীর প্রতি আহ্বান জানান।

আরো..