https://www.a1news24.com
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৮

কাউখালীতে মানিক মিয়া কিন্ডারগার্টেন ৪০ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে বুধবার মানিক মিয়া কিন্ডারগার্টেনে ৪০তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার (২৮জানুয়ারি) সকাল নয়টায় কিন্ডারগার্টেনের মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ সভাপতি আবু মাহমুদ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান,কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,মানিক মিয়া কিন্ডারগার্টেন পরিচালনা পর্ষদের সদস্য আকতারুজ্জামান,অধ্যক্ষ আফরোজা বেগম ।পরে বিকেলে আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো..