হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা ঃ আগামী ১২ ফেব্রæয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে আচরণ বিধি প্রতিপালনের জন্য প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে। হাতিয়াতে আইনশৃঙ্খলার কাজে নৌবাহিনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি পুলিশ আনসার ও কোস্টগার্ড দায়িত্ব পালন করবে। জনগন এখানে স্বর্তস্ফূর্ত ও শঙ্কামুক্ত ভাবে ভোটকেন্দ্রে আসবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট প্রয়োগ করবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম।
বুধবার (২৮জানুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিককদের ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে এ কথা বলেন। তিনি বলেন, হাতিয়ায় বেশিরভাগ কেন্দ্রে তবে আমরা চেষ্টা করব শতভাগ কেন্দ্রেই সিসি ক্যামরার আওতায় রাখতে। যাতে এখানকার ভোটকেন্দ্র গুলোতে নিরাপত্তা জনিত কোন ঘাটতি না থাকে।
উল্লেখ্য উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করলে একটা শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচন করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার এ.টি.এম. মোশাররফ হোসেন ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রমূখ ।