https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৮

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন: দক্ষিণ সুরমায় কাইয়ুম চৌধুরী

সিলেট জেলার বিএনপি’র সকল সংসদীয় আসনের সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি রাজপথে চরম ত্যাগ স্বীকার করেছে। তিনি বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে আমরা রাজপথে রক্ত দিয়েছি। আমাদের নেতা ইলিয়াস আলীসহ দেড় হাজারের বেশি নেতাকর্মী গুম হয়েছেন এবং জুলাই–আগস্টে আমাদের ১৩ জন সহকর্মী শহীদ হয়েছেন—সবকিছুই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে।”

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনই সেই কাঙ্ক্ষিত সুযোগ। ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন অফিস সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে সিলেট-৩ আসনের প্রার্থী এম এ মালেকের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাইয়ুম চৌধুরী সিলেট-৩ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, যোগ্য, সৎ ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে এম এ মালেককে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিন। তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।

গণসংযোগকালে প্রধান অতিথি হিসেবে সিলেট-৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক তাঁর বক্তব্যে বলেন, দলের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মোকাবিলায় সকল নেতাকর্মীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে হবে।

তিনি আরও বলেন, প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটে মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমার সিলাম বিরাহিমপুরে এসে বক্তব্য দিয়েছেন। তারেক রহমান এই এলাকার সন্তান—এ কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর সম্মান রক্ষার্থে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ খাঁনের সভাপতিত্বে এবং জেলা যুবদল নেতা রুমেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট এটিএম ফয়েজ, মহানগর বিএনপি নেতা নূরে আলম সিদ্দিকী খালেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, আফরোজ মিয়া, পাবেল রহমান, সুনাহর আলী সুহেল, যুবদল নেতা মকসুদুল করিম নুহেল, রাজু আহমেদ, নাছিম আহমেদ, সুহেল আহমদ ও সৈয়দ রাসেল হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

আরো..