https://www.a1news24.com
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৭

বুড়িমারী স্থলবন্দর ও চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের মধ্যে মিষ্টি-ফুল বিনিময়

আন্তর্জাতিক কাস্টমস দিবস এবং ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে

সাফিউল ইসলাম সাফি, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে সোমবার( ২৬জানুয়ারী) সকালে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস এবং ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের মধ্যে মিষ্টি ও ফুল বিনিময় হয়েছে।

এ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্টে কাস্টমস স্টেশন কর্তৃক বিজিবি, বিএসএফ, এর উপস্থিতিতে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর কাস্টমস ও ইমিগ্রেশন পুলিশ এবং বুড়িমারী বন্দর কাস্টমস ও ইমিগ্রেশন পুলিশ, বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক কাস্টমস দিবসের শুভেচ্ছা জানানো হয় এবং ফুল ও মিষ্টি উপহার প্রদান করা হয়।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন রাজস্ব কর্মকর্তা, দয়াল মন্ডল এ উপস্থিত ছিলেন সহকারী কর্মকর্তাগণ ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ, বন্দর এর সহকারী পরিচালক এবং ৬১ বিজিবির বুড়িমারী কোম্পানি কমান্ডার ।

আরো..