কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামী. এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
কাউখালী সেনাবাহিনী ক্যাম্পের কর্মকর্তা মেজর এস. এম খালেদুল ইসলাম, ক্যাপ্টেন রাশাদ এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:ইয়াকুব হোসাইন এ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পার সাতুরিয়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামের বাড়িতে। অভিযানের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ধারালো চাকু, রামদা দা,চাপাতি উদ্ধার করা হয়। পার সাতুরিয়া গ্রামের শাহ আলম আকনের ছেলে মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম বাবুর বিরুদ্ধে কাউখালী ও রাজাপুর থানায় ৫টি মামলা রয়েছে।
অভিযান শেষে মেজর খালেদ বলেন,যে কোন প্রকার মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ কঠোর ভাবে দমনে সেনাবাহিনী প্রতিশ্রুতিব্ধ।