Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলায় বিএনপির উপজেলা কার্যালয় ও জামায়াতে ইসলামীর একটি ইউনিয়ন কার্যালয়কে জরিমানা করা হয়েছে।

কার্যালয়ের গেট নির্মাণ ও আলোকসজ্জা স্থাপনের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের দায়ে উভয় দলকে প্রাথমিক সতর্কতার পাশাপাশি ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো..