Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বাগেরহাটে ৬ জনের মনোনয়ন প্রত্যাহার, ৪টিতে রয়ে গেছে বিএনপির বিদ্রোহী – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বাগেরহাটে ৬ জনের মনোনয়ন প্রত্যাহার, ৪টিতে রয়ে গেছে বিএনপির বিদ্রোহী

এস.এম.সাইফুল ইসলাম কবির:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার (২০ জানুয়ারি) বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসন থেকে মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছান মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন
বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মমিনুল হক।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসন থেকে তিনজন প্রার্থী: বাংলাদেশ খেলাফত মজলিসের রমিজ উদ্দিন, খেলাফত মজলিস বাংলাদেশের বালী নাসের ইকবাল এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম।

বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. জুলফিকার হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মো. রহমাতুল্লাহ।

বিদ্রোহীরা মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় জেলার ৪টি সংসদীয় আসনের সবকটিতেই বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বাগেরহাটের ভোটের মাঠে বর্তমানে ২৩ জন প্রার্থী রয়েছেন।

বাগেরহাটের ৪টি আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বাগেরহাটে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ৪টি সংসদীয় আসনে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এর মধ্যে বাগেরহাট-২ আসনের সাবেক এমপি এম. এ. এইচ. সেলিম তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি আসন হলো: বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী), বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) এবং বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা)।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খাইরুজ্জামান শিপন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরো..