Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
২২ জানুয়ারির জনসমাবেশ সফল করতে সিলেটে যুবদলের ট্রাক প্রচারণা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

২২ জানুয়ারির জনসমাবেশ সফল করতে সিলেটে যুবদলের ট্রাক প্রচারণা

আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের পূণ্যভূমি সিলেটে আগমন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে ট্রাক যোগে ব্যাপক শুভেচ্ছা ও স্বাগত প্রচারণা চালানো হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি আবু হানিফ,যুগ্ম সাধারণ সম্পাদক এস এম পলাশ,মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক আহমদ,সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ মহানগর যুবদলের কোষাধক্ষ্য মেহেদী হাসান সাজাই, সহ সাংগঠনিক সম্পাদক সাবির আহমদ বাবু, ফরহাদ আহমদ,ইমাম মোঃ জহির, আবুল কালাম বাবু, সিলেট জেলা যুবদল নেতা হুমায়ুন রশিদ, এমাদ উদ্দিন এনাম, সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি সহ জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

এসময় সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানে সিলেট আগমন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করবে। বক্তারা আরও বলেন, তার নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ ও সংগঠিত। সিলেটবাসী ঐতিহাসিকভাবে গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে এবং আসন্ন জনসমাবেশে জনতার ঢল নামবে। নেতৃবৃন্দ আরো বলেন, যুবদল সবসময় রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী ২২ জানুয়ারির জনসমাবেশ সফল করতে জেলা ও মহানগর যুবদল সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে দলে দলে জনসমাবেশে যোগ দিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

আরো..