https://www.a1news24.com
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪১

নেত্রকোনায় ইউএনওকে ‘শাসালেন’ চেয়ারম্যান

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে ‘শাসানোর’ একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার বিকালে লেঙ্গুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়া ইউএনওর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যক্তি মো. পারভেজসহ কয়েকজন সরকারি জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণ করছিলেন। এ খবর পাওয়ার পর উপজেলা প্রশাসন শনিবার বিকেলে ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পারভেজকে আটক করে অর্থদণ্ড দেন।

পরবর্তীতে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছালে বাকবিতণ্ডা শুরু হয়। তিনি ইউএনওকে শাসাতে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কারণ জানতে চেয়েছিলেন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান বলেন, ‘চেয়ারম্যানের ভাই পারভেজ সরকারি জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণ করছিল। একটি ঘরও তৈরি করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মাহমুদুল হাসান এসে তাকে আটক ও অর্থদণ্ড করেন। এরপর চেয়ারম্যানের এই আচরণ ঘটেছে।’

এ বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোনে কথা বলা সম্ভব হয়নি।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, ‘ঘটনার প্রমাণসহ আমরা বিষয়টি সরকারের কাছে জানিয়েছি। সরকার যে আইনগত ব্যবস্থা নেবে, সেটাই কার্যকর হবে।’

আরো..