https://www.a1news24.com
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৭

ইরানে বিক্ষোভের ১১তম দিন, সবাইকে ধৈর্য ধরার আহ্বান প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১১তম দিনে প্রবেশ করেছে ইরানের চলমান বিক্ষোভ । বুধবার (৮ জানুয়ারি)দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইরানের চাহারমহল ও বাখতিয়ারি প্রদেশের লর্ডেগান শহরে সহিংসতায় সশস্ত্র বিক্ষোভকারীদের গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, বুধবার রাত ১০টার দিকে প্রায় ৩০০ জন দোকানদার তাদের দোকান বন্ধ করে খারদুনপাড়া ও শিরোনি সেতুর কাছে রাস্তায় জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

কয়েকজন সংঘর্ষের উসকানি দেওয়ায় উত্তেজনা আরো বেড়ে যায়। কিছু বিক্ষোভকারী নিরাপত্তাকর্মীদের ওপর পাথর ছুড়ে মারে বলে অভিযোগ রয়েছে।

বার্তা সংস্থা ফার্স জানায়, বিক্ষোভকারীদের মধ্যে সশস্ত্র ব্যক্তিরা পুলিশের ওপর গুলি চালায়, যার ফলে দুজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন।

প্রতিবেদনে আরো বলা হয়, সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা লর্ডেগানে গভর্নরের কার্যালয় এবং আরো বেশ কয়েকটি প্রশাসনিক ভবন ভাঙচুর করে।

ইরানের উত্তর-পূর্ব সীমান্ত প্রদেশ উত্তর খোরাসানের বোজনর্ড শহরে পৃথকভাবে একটি দোকানে আগুন লাগানো হয়েছে।

রাজধানী তেহরানের অভিজাত শেমিরান জেলায়ও বিক্ষোভের খবর পাওয়া গেছে। পশ্চিম ইরানের আলিগুদারজেও বিপুলসংখ্যক বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। তারা সরকারবিরোধী স্লোগান দেন।

আরো..