https://www.a1news24.com
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৭

নেজুয়েলার সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক থাকুক তা চায় না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক থাকুক তা চায় না যুক্তরাষ্ট্র। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়, কারাকাসের সাথে একচেটিয়া তেল বাণিজ্য করতে চায় ওয়াশিংটন।

ভেনেজুয়েলার সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক থাকুক তা চায় না যুক্তরাষ্ট্র। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়, কারাকাসের সাথে একচেটিয়া তেল বাণিজ্য করতে চায় ওয়াশিংটন।

২০১৯ সালের শুরুতে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। সাক্ষাৎকারে, কারাকাসের তেলের জন্য ওয়াশিংটন যুদ্ধ বাঁধাতে চায় বলে শঙ্কার কথা জানান তিনি।

সাত বছর পর মাদুরোর শঙ্কাই সত্যি হলো। গত শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালায় মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রে।

নিকোলা মাদুরো আটক হওয়ার পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তার সঙ্গেই বর্তমানে কারাকাসের তেল নিয়ে আলোচনা করছে হোয়াইট হাউস।

এবিসি নিউজের নতুন প্রতিবেদনে বলা হয়, রদ্রিগেজ প্রশাসনের সঙ্গে তেল বাণিজ্য শুরুর আগে কয়েকটি শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে, ভেনেজুয়েলাকে রাশিয়া, চীন, ইরান ও কিউবার সাথে তেল বাণিজ্য বন্ধ এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। দ্বিতীয়ত, কারাকাসের তেল উৎপাদনে যুক্তরাষ্ট্রকে একচেটিয়ে অংশীদার করতে হবে এবং ভারী অপরিশোধিত তেল বিক্রিতে মার্কিন স্বার্থ রক্ষা করতে হবে।

তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাবে ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কারগুলো বর্তমানে পুর্ণ। নতুন করে তেল উত্তোলনের সুযোগ নেই। এক্ষেত্রে, উত্তোলনকৃত তেল নিয়ে বিপাকে রয়েছে কারাকাস, আর এই সুযোগই কাজে লাগাতে চাচ্ছে ট্রাম্প প্রশাসন।

এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ভেনেজুয়েলা প্রায় ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করবে। এই তেল বাজার মূল্যে বিক্রি এবং সেই অর্থ ওয়াশিংটনের নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প।

 

আরো..