এ্যাসটো ইঞ্জিয়ারিং লিমিটেড ও মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের পার্টনার্স মিট প্রোগ্রাম অনুষ্ঠিত
এ্যাসটো ইঞ্জিয়ারিং লিমিটেড ও সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এক পার্টনার্স মিট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা শেয়ার এবং পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ব্যাপক আলোচনা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসই একটি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের মূল ভিত্তি। ব্যবসায়িক সাফল্য অর্জনে উৎপাদক ও পরিবেশকের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।বক্তারা আরও বলেন, এ্যাসটো ইঞ্জিয়ারিং লিমিটেড বর্তমানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড কেলটেক্স হেবলাইন (মবিল)-এর সল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে, যা প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সকল পার্টনার ও ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে কেলটেক্স হেবলাইন (মবিল) আরও এগিয়ে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মনসুর আলম এর সভাপতিত্বে ও এ্যাসটো ইঞ্জিয়ারিং লিমিটেডের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ, আব্দুল্লাহ জিয়া, কামরান হোসেন, মনজু লাল দাশ, সৈয়দ আতিক, সৈয়দ আহমদ নাছির, জুনেদুর রহমান, রায়হান আহমদ, নুরুল আমিন, আনহার উদ্দিন, মো. শাহরিয়ার আহমদ, মো. আব্দুল মোতালেব, মো. হাসান খান, মো. আব্দুল কাদের প্রমুখ। বিজ্ঞপ্তি