https://www.a1news24.com
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৫

পাটগ্রাম পৌর মহিলা দলের খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ‎ ‎

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:‎লালমনিরহাটের পাটগ্রাম পৌর মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।‎সোমবার (০৫/০১/২০২৬) তারিখে পাটগ্রাম পৌর দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পাটগ্রাম পৌর মহিলা দলের আহবায়ক সিদ্রাতুলমুতাহা মিতু, যুগ্ন আহবায়ক মমতা বেগম রুবিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের মহিলানেতাকর্মী এবং স্থানীয় নারী সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

‎দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দলের নেতাকর্মীদের সুস্থতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।

‎আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান স্মরণ করেই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।‎দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

আরো..