Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ভারত থেকে বিশ্বকাপ ম্যাচ সরানোর বিষয়ে নড়েচড়ে বসেছে বিসিসিআইও – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ভারত থেকে বিশ্বকাপ ম্যাচ সরানোর বিষয়ে নড়েচড়ে বসেছে বিসিসিআইও

স্পোর্টস ডেস্ক: আইপিএলে মিনি নিলামে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে অর্থাৎ ৯ কোটি ২০ লাখ রুপিতে বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সাম্প্রতিক উদ্ভট পরিস্থিতির কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় ফিজকে ছেড়ে দিয়েছে ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজিটি।

এই ঘটনার পর ভারত-বাংলাদেশের সম্পর্কের অবনতিতে নতুন মাত্রা জুড়েছে। ‘খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ’ প্রকাশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লিগ পর্বের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি উঠেছে। তাতে নড়েচড়ে বসেছে বিসিসিআইও। তাদের একটি সূত্র জানিয়েছে, এমন কিছু করা বলতে গেলে ‘অসম্ভব’।

এদিকে, মুস্তাফিজকে আইপিএলে বহিস্কারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি বোর্ড সভা শেষে জনসমক্ষে কোনো মন্তব্য করেননি। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির কাছে ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের চারটি লিগ ম্যাচ (কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি) শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি জানাতে বলেছেন।

বিসিসিআইয়ের নির্দেশনায় কেকেআর মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফেসবুক পেজে লিখেছেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছি।’

তিনি আরও লেখেন, ‘বোর্ডকে অবশ্যই স্পষ্ট করতে হবে যে, যদি একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে না পারেন, তবে বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপে খেলার জন্য ভারত ভ্রমণে নিরাপদ বোধ করতে পারে না। আমি বোর্ডকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে বলেছি যাতে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী, বাংলাদেশের চারটি লিগ ম্যাচের প্রথম তিনটি খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে এবং শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে বিসিসিআই-এর একটি সূত্র দাবি করেছে যে, টুর্নামেন্ট শুরু হতে মাত্র এক মাস বাকি, এখন এই পরিবর্তন করা প্রায় অসম্ভব।

সূত্রটি জানায়, ‘কারো খেয়ালখুশিতে বিশ্বকাপ ম্যাচ সরানো যায় না। এটি একটি লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবুন, তাদের বিমান টিকিট এবং হোটেল বুক করা হয়ে গেছে। এছাড়া প্রতিদিন তিনটি করে ম্যাচ রয়েছে যার একটি শ্রীলঙ্কায়। ব্রডকাস্ট ক্রু-দের বিষয় রয়েছে। তাই এটি বলা যতটা সহজ, করা ততটা নয়।’

পূর্ব সমঝোতা অনুযায়ী ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইতিমধ্যেই তাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিয়েছে। তবে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার কারণ হিসেবে বিসিসিআই সরাসরি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেনি। তবে তারা ইঙ্গিত দিয়েছে, চারপাশের পরিস্থিতির কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মূলত বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হওয়ার কারণে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের বাদ দেওয়ার জোরালো দাবি তোলে। চাপে পড়ে বিসিসিআই মুস্তাফিজকে বাদ দেয়ার নির্দেশনা দেয় কলকাতাকে। আর সে নির্দেশনা অনুযায়ী, শাহরুখ খানের দলটি বাঁহাতি পেসারকে বহিস্কার করে।

আরো..