https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৫

পাটগ্রাম সীমান্তে বিজিবির হাতে ৩ চোরাকারবারি আটক

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি-লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে ৬১ তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ নাজিরগোমানী বিওপির টহলদল কর্তৃক ০১ জানুয়ারি ২০২৬ তারিখ গভীর রাতে চোরাচালান অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৮৬৮/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহাম্মদপুর নামক স্থানে ০৩ জন চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় উপনীত হলে গোপন সংবাদের ভিত্তিতে ০২টি মোটরসাইকেল, ০২টি বাটন মোবাইলসহ আটক করা হয়। আটককৃত চোরাকারবারী মোঃ আব্দুল জলিল (৪৬), পিতা-মোঃ মতিয়ার রহমান, মোঃ মহিদুল ইসলাম (৩০), পিতা-আইজুদ্দীন, মোঃ আবেদার আলী (৩৩), পিতাঃ মোঃ হামিদুল ইসলাম। সকলেই পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলাম পুরের বাসিন্দা। আটককৃত আসামীগণের বাড়ী সীমান্ত হতে সুদূরে অবস্থিত হলেও তাদের চোরাচালানী কার্যক্রম প্রতিহত করে মালামালসহ আটক করে পাটগ্রাম থানায় হস্তান্তর করে বিজিবি। জব্দকৃত মালামালের মোট মূল্য-২,৫৪,৫৮০/- টাকা (দুই লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত আশি টাকা) বলে এজ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

আরো..