https://www.a1news24.com
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০২

জাতীয় শোকের দিনে পাটগ্রামে প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলের শুভেচ্ছা

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে জাতীয় শোক ও সাধারণ ছুটির দিনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকারকে ফুলের শুভেচ্ছা জানানোর ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

বেগম খালেদাজিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও ৩১ ডিসেম্বর বুধবার সাধারণ ছুটি ঘোষনা করে সরকার। কিন্তু সাধারণ ছুটির দিনে প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকারকে ফুলের শুভেচ্ছা জানানোর ঘটনায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

জানাযায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম ডেভিল হান্ট ফেজ ২ অভিযানে আটক হলে পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকারকে উক্ত ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আব্দুল হামিদ সরকার অফিসিয়াল কাজে দহগ্রাম ইউনিয়ন পরিষদে গেলে ছাট পানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহেল কাফি ও দহগ্রাম কদু আমতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আফিউলের নেতৃত্বে সাত আটজনের একটি শিক্ষক প্রতিনিধি টিম দহগ্রাম ইউনিয়ন পরিষদের যায় ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে। এ খবর এলাকায় ছড়িয়ে যাওয়ার পর বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। দহগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, নেতাকর্মীদের বাঁধার মুখে ফুল গ্রহন করেননি দহগ্রাম ইউনিয়ন প্রশাসক।

এবিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার অজান্তেই তারা ফুল নিয়ে দহগ্রাম ইউনিয়ন কার্যালয়ে চলে আসে কিন্তু আমি ফুল গ্রহন করিনি।

আরো..