Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
পাইকগাছায় সরকারি মাটি কর্তন, যৌথ অভিযানে আটক-২ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

পাইকগাছায় সরকারি মাটি কর্তন, যৌথ অভিযানে আটক-২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় সরকারি মাটি কাঁটার অপরাধে আকরাম হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে ২৬ ডিসেম্বর শুক্রবার রাত ১১ টা ২৭ ডিসেম্বর শনিবার রাত আড়াইটা উপজেলার চাঁদখালীত যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন। অভিযান পরিচালনাকালে চাঁদখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সরকারি খাসজমি ও কপোতাক্ষের বাঁধ সংলগ্ন এলাকায় সরকারি মাটি কাঁটার সময় যৌথ অভিযানে দু’জনকে হাতেনাতে আটক এবং ঘটনাস্থল থেকে ভেকু ও বালু পরিবহনের কাজে ব্যবহার করা ৩ টি ব্যাটারি জব্দ করা হয়। পরে আটক দুই জনের মধ্যে কালিদাসপুর গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে আকরাম হোসেন গাজীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী। একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা দিয়ে তার অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

উল্লেখ্য উপজেলার চাঁদখালীতে বেশ কয়েকটি ইটভাটা রয়েছে একটি চক্র খননকৃত কপোতাক্ষ নদের বাঁধের মাটি এবং সরকারি জমি মাটি কেটে এসব ইটভাটায় দীর্ঘদিন সরবরাহ করে আসছিল। এ ধরনের অপতৎপরতা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী জানিয়েছেন।

আরো..