Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
জাসাস’র নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাসী করেনা- সানি – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

জাসাস’র নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাসী করেনা- সানি

নিজস্ব প্রতিনিধি: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি বলেছেন, শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করছেন। স্বৈরাচার শেখ হাসিনা পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জাসাসের নেতাকর্মীরা। জাসাসের নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাসী করেনা। তারা সামাজিক উন্নয়নে জন্য নিরলনভাবে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধায় জাসাস নারায়ণগঞ্জ মহানগর শাখার আওতাধীন বন্দর থানার অন্তর্গত ১৯ ও ২৭ নং ওয়ার্ড জাসাস এর কমিটি গঠনের লক্ষে শহরের উকিলপাড়াস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাস কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনিসুল ইসলাম সানি।

তিনি আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ১৭ বছর বিএনপি ও জাসাস সহ জাতীয়তাবাদী নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা, নির্যাতন, জেল-জুলুম, গুম করে নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারনে ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনা। অসুস্থাতার মধ্যেও উন্নত চিকিৎসা করার জন্য দেওয়া হয়নি। এমনকি দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সভাপতি মোঃ স্বপন চৌধুরী ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বন্দর থানা জাসাসের সভাপিত মোঃ আব্দুর রউফ এবং সঞ্চালনা করেন সাধারন সম্পাদক এড. মোঃ মমিন।

আরো..