https://www.a1news24.com
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৩

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

ঘন কুয়াশায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে হযরত আলী নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে; বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

আহতরা হলেন, নাইন্দাল উপজেলার আক্কাস আলীর ছেলে হযরত আলী (৫০), শহর উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৭৫), ঈশ্বরগঞ্জ উপজেলার জাহের উদ্দিনের ছেলে মজিবুর রহমান (৫০), খসরু মিয়ার ছেলে সোহেল (৪২), বোরহান উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৫১), কিশোরগঞ্জ জেলার জজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৩০), এছাড়া শামীম মিয়া (৩৭), রাহেলা খাতুন (৬৫), জাহাঙ্গীর আলম (৫৩), জালাল উদ্দিন (৬৫), কামরুজ্জামান ভুঁইয়া (৪৫)।

খবর পেয়ে যৌথ বাহিনী ও ফায়ার সার্ভিসের তিনটি দল আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় কবলিত বাস দুটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

আরো..