https://www.a1news24.com
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫২

লালমনিরহাটে বিএনপি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোস্তাফিজুর রহমান মোস্তফা: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এ ভিত্তিপ্রস্থর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ২০২৩ সালে জেলা সদরের মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট চালায় আওয়ামী সন্ত্রাসীরা। সে সময় থেকে এ দলীয় কার্যালয় দুটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।আজ বিকেলে তিনতলা ভবন বিশিষ্ট এ কার্যালয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, ফারুক আহমেদ সিদ্দিকী,জেলা মহিলাদলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌসী আরা রোজি সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করা হয়।

আরো..