সাফিউল ইসলাম সাফি, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ভারত বেষ্টিত দহগ্রাম-আঙ্গরপোতায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী( বিএসএফ) এর একজন সদস্য কে আজ রবিবার (২১ডিসেম্বর) ভোরবেলা বাংলাদেশীর বাড়িতে অনুপ্রবেশের দায়ে আটক করেছে ৫১ ব্যাটালিয়ন বিজিবি।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ভারতীয় ও বাংলাদেশী যৌথ একটি গরু পারাপারকারীদের দল ওই সীমান্ত এলাকায় জড়োহলে অর্জুনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে দৌড়াতে থাকে এবং বাংলাদেশের ৩শত গজ অভ্যন্তরে বাংলাদেশের একব্যক্তির বাড়িতে প্রবেশ করলে টহলরত বিজিবি দল তাকে ধরে নিয়ে আসে। বর্তমানে আটক ওই ভারতীয় বিএসএফ দহগ্রাম ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রয়েছে।
দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা বলেন দহগ্রাম ভারত বেষ্টিত হওয়ার কারনে বিএসএফ বরাবরে উস্কানীমূলক কর্মকান্ড করে থাকে। এর আগে ২০১৪সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাটাতারের বেড়া দিয়ে উস্কানীমূলকভাবে সেই বেড়ায় বড়বড় মদের বোতল ঝুলিয়ে রেখেছে।
তবে বিএসএফ আটকের কথা নিশ্চিত করেছেন আঙ্গরপোতা ক্যাম্প সুবেদার আইয়ুব আলী। ৫১ বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লে.কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফ এর উচ্চ পদস্থদের সাথে যোগাযোগ চলছে বিস্তারিত আপনাদেরকে পরে জানানো হবে।