https://www.a1news24.com
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৯

বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)-এর ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।এ সময় বিইউপিএফের সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নেন সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।

শপথগ্রহণকারী অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সভাপতি রংপুরের পীরগাছা উপজেলার ৫ নম্বর ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন,সিনিয়র সহ-সভাপতি কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এম গফুর উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৬ নম্বর তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া।

এছাড়া সহ-সভাপতি হিসেবে শপথ নেন মো. আব্দুল মান্নান, মো. ফরহাদ হোসেন, এ.বি.এম. ফারুক হাসান, মো. ফিরোজ খান নুন, মো. তোজাম্মেল হক ও মো. আমিনুল ইসলাম।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. আব্বাস আলী সরকার, আ স ম মনোয়ারুজ্জামান ও মো. জিয়াউর রহমান।

অনুষ্ঠানে আরও শপথ নেন সাংগঠনিক সম্পাদক কারুজ্জামান সাহেব ফকির, মো. আতিকুর রহমান আতিক, মো. আলমগীর ও মোছা. শায়লা শারমিন মিম্মু। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে শপথ নেন ফিরোজা বেগম।শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিইউপিএফের সহ-সভাপতি খন্দোকার সাইফুর রহমান (সাইন)।

আরো..