https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৪

হাদির মৃত্যু সংবাদ সত্য নয়, পরিবার দোয়া চেয়েছেন: ইনকিলাব মঞ্চ

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর সংবাদ সত্য নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ভিডিওবার্তায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ জানান, আপনারা গুজবে কান দেবেন না। ওসমান হাদী মারা যায়নি। মারা গেলে সিঙ্গপুর জেনারেল হাসপাতাল ডিকলার করবে। এটা বাংলাদেশ নয় যে, মারা গেলেও আইসিওতে রেখে দেবে। তিনি বলেন, ওসমান হাদীর অবস্থা খুবই সংকটাপন্ন। তার হার্ট ও অন্যান্য অর্গানগুলে কিওটিক্যাল ও ইনফেকশন বেড়েছে। তবে সে স্টিল ফাইট করছে বলে জানান এই মুখপাত্র।

এদিকে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেটে বলা হয়েছে, ‘ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটাপন্ন। কিন্তু তার মৃত্যুর যেই সংবাদ শোনানো হচ্ছে সেটা সত্য নয়।’ হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। দোয়া চেয়ে বলা হয়েছে, আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসও তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরো..