https://www.a1news24.com
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৬

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

অনিরুদ্ধ রেজা,কুড়িগ্রামঃকুড়িগ্রামের রৌমারী উপজেলায় পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ১০ ডিসেম্বর বুধবার সকালের দিকে উপজেলার জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, কর্তিমারী এলাকার শাহজাহানের শিশুপুত্র শাহবাব মণ্ডল (২) ও দিগলাপাড়া এলাকার আবু তালেবের শিশুপুত্র আবু তোহা মণ্ডল (৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয় সূত্রে জানাযায়, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশু দু’টিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাড়ির আঙিনা।

এ ব্যাপারে রৌমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ‌নেয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।

আরো..