https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৫

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর সিইসি, ‘আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি, চলতি সপ্তাহেই তফসিল’

আলোকিত স্বদেশ প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে হতে পারে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, “আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি।”

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জানা গেছে, বৈঠককালে নির্বাচনে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এ সময় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।

এর আগে দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে সুপ্রিম কোর্টে যান সিইসি। দেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সব নির্বাচন কমিশনার। তবে মঙ্গলবার সিইসি একাই গিয়েছিলেন তার সচিবকে নিয়ে।

জানা গেছে, সীমানা সংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনো রিট যাতে নির্বাচনি কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সেসব বিষয়ে কথা হয়েছে। এছাড়াও সিইসি নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়েও কথা বলেছেন।

আরো..