https://www.a1news24.com
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪২

বারইগ্রাম ফুরক্বানিয়া ইসলামিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খালোমুখ বাজারস্থ বারইগ্রাম ফুরক্বানিয়া ইসলামিয়া মাদরাসার তিন তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৩০ নভেম্বর) মাগরিবের নামাজের পর মাদরাসার আজীবন সদস্য সম্মেলন ও ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদীস মাওলানা এজাজ আহমদ।

মাহফিলে নতুন ভবনের অর্থদাতা ও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শেখ মাহের আলী বিন আলী ইয়াসলাম দুবাই, শেখ নাছের আলী বিন আলী ইয়াসলাম দুবাই, শেখ মোহাম্মদ আলী বিন আলী ইয়াসলাম দুবাই, শেখ মোজাহিদ দুবাই, শেখ হোসাইন দুবাই।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পীর সাহেব জালকুড়ী, প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শাইখ নূরুল হক রহমানী, মাওলানা শাইখ ফখরুল ইসলাম মুহাদ্দিস, জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা, হযরত মাওলানা নাজমুল ইসলাম সাহেব গুয়াসপুরী, মাওলানা আবু সাঈদ পেশ ইমাম সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা যহীরুল ইসলাম, দুবাই প্রবাসী মো. আব্দুল ওদুদ সানা, সাবেক মেম্বার নুরল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ। অনুষ্ঠানে অতিথি বিদেশি মেহমানদের শুকরিয়া আদায় করে বক্তব্য রাখেন মাওলানা শাইখ নূরুল ইসলাম মুহতামিম, বারইগ্রাম মাদরাসা। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা আনাউল হক ও মাওলানা শিহাব উদ্দিন। আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্বাস আলী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা হেলাল আহমদ, হাজী সালেহ আহমদ, মাওলানা শহিদুল ইসলাম, মাওলান নোমান আহমদ প্রমুখ।

আরো..