https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কপিলমুনিতে বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দোয়া অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কপিলমুনি-হরিঢালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রবিবার বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দোয়া অনুষ্ঠিত হয়। পাইকগাছা উপজেলা ওলামা দলের যুগ্ম আহŸায়ক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ এর পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শেখ ইমাদুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ সাদেকুজ্জামান, সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল গফুর, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন, সাবেক সহ-সভাপতি মোঃ আজাদ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার সেলিম, থানা যুবদলের যুগ্ম আহŸায়ক ইকবাল হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহিদুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোঃ সাদ্দাম হোসেন, বিএনপি নেতা আবু হানিফ, সামাদ গাজী, সাবেক ছাত্রদল নেতা শেখ মেহেদী, হরিঢালী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিনারুল ইসলাম মিন্টু, কপিলমুনির শফিয়ার রহমান। অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা আবুবক্কার, লোকমান হোসেন, সাঈদ, ইসাক, ইজাজ, আমিরুল ইসলাম, আব্দুল লতিফ, মনিরুল, আব্দুল্লাহ, শফিক, বকুল, তুহিন, শহিদুল, উবায়দুল।

প্রসঙ্গত রবিবার বাদ আছর কপিলমুনি কেন্দ্রীয় বাইতুস সালাম জামে মসজিদ, বাদ মাগরিব রেজাকপুর নাছিরপুর আয়েশা আল বুকমি জামে মসজিদ ও এতিমখানা এবং বাদ এশা কপিলমুনি পুলিশ ফাঁড়ি জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

পাইকগাছার সোলাদানায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছার সোলাদানায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রোববার বিকালে সোলাদানা বাজার জামে মসজিদে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক এ দোয়া মাহফিল এর আয়োজন করে। এসএম এনামুল হকের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, জামায়াত নেতা আজুবার রহমান, বিএনপি নেতা আমিনুর রহমান সরদার, আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক দল নেতা মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজিব নেওয়াজ, যুবদল নেতা আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, রকি বিশ্বাস, আয়ুব জোয়ার্দার, জাকির সরদার, আসলাম পারভেজ, মাহমুদুল হাসান, মাওলানা আবু সাঈদ, মুফতি মোফাজ্জল হোসেন, মাওলানা আব্দুল আলিম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সোলাদানা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলাম।

আরো..