https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৯

হাতিয়ায় প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিত

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী হাতিয়ায় অনুষ্ঠিত হলো প্রাণীসম্পদ মেলা। বুধবারে সকালে উপজেলার চরকৈলাশ প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করেন উপজেলা প্রাণী সম্পদ অফিস। জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।

মেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন। পরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা সুকুমার রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন খামারী আলাউদ্দিন মিয়া ও সাংবাদিক জিএম ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, খামারি, সাংবাদিক ও, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও দর্শনার্থীরা।

মেলায় ২৬ স্টলে ২০জন খামারী তারা তাদের পালিত পশু ও পোষা পাখি নিয়ে উপস্থিত হন। সকাল থেকে শুরু হয়ে এই মেলা চলবে বিকাল পর্যন্ত। পরে বিভিন্ন বিভাগে সফল খামারীদের পুরস্কৃত করা হবে।

আরো..