https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৫

হাতিয়ায় চোরাচালানের সার পাচারকালে ৯ পাচারকারী আটক

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ মায়ানমার থেকে মাদকের বিনিময়ে সার সহ পণ্য পাচারকালে নয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তিনটি বোট ও প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকার রাসায়নিক সার জব্দ করা হয়। শনিবার (১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের সূত্রে জানতে পারেন যে, একটি অসাধু চক্র দেশীয় রাসায়নিক সারের বিনিময়ে মায়ানমার থেকে ইয়াবা, বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে আনতে যাচ্ছে। সূত্র ধরে শনিবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া উপজেলার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা এক হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সারসহ নয় পাচারকারীকে আটক করা হয়। সারগুলোর বাজার মূল্য প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা।

আটককৃতরা ৯ পাচারকারী দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বাসিন্দা। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান, মাদক ও অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আরো..