হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক সভাপতি সংসদীয় এলাকা নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আ্যড.শাহ মোহাম্মদ মাহফুজুল হক বলেন, বন্ধুপ্রতিম সংগঠনের অনেকে আগের ফ্যাসিবাদের মত আচরণ করছে। যার কারণে মানুষ অনেক বিরক্ত। কিন্তু সৃজনশীল ও পজেটিভ কার্যক্রম এবং দেশপ্রেমিক সংগঠন হিসেবে মানুষ জামায়াতে ইসলামীকে বেছে নিচ্ছে।
শুক্রবার (৩১অক্টোবর) বিকেলে দাঁড়িপাল্লার সমর্থনে এক বিশাল মোটর সাইকেল শোডাউন ও পথসভার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।আ্যড.শাহ মোহাম্মদ মাহফুজুল হক বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদ বিরোধী ও জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন করেছি, মানুষ নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা করেছে, যেখানে সন্ত্রাস চাঁদাবাজ অত্যাচার জুলুমবাজী থাকবে না, কিন্তু বন্ধু প্রতীম সংগঠনের কিছু লোকের জন্য আজ তা ভেস্তে যাচ্ছে।
তিনি আরো বলেন, দেশের মানুষের মুখে মুখে এবার জামায়াত ইসলামী সরকার গঠন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করছে। এটার প্রভার হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলের কৃষক শ্রমিক জেলেসহ সর্বত্রয় সবার মুখে মুখে। আমরা যেখানে যাচ্ছি সেখানে অভ‚তপূর্ব সাড়া পাচ্ছি। সকলে কথা অনেকের শাসন দেখেছি একবার দাঁড়িপাল্লা দেখতে চায়।
এর আগে প্রায় সহ¯্রাধিক সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড.শাহ্ মোহাম্মদ মাহফুজুল হকের নেতৃত্বে সকালে র্যালিটি উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজার থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নের বাজারে র্যালি নিয়ে উপস্থিত হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বিকেলে উপজেলা শহরের প্রধান সড়ক দিয়ে ওছখালী এ এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম, নায়েবে আমির মাওলানা ইদ্রিস, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন মেশকাত, হাতিয়া পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলামসহ দলটির বিভিন্ন ইউনিট, ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।