Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সাতক্ষীরায় গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় অনুষ্ঠিত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সাতক্ষীরায় গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা মোজাফ্ফর গার্ডেন স্বর্ণলতা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) মাশরুবা ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সভায় সভাপতি বলেন, গ্রাম আদালত সক্রিয় করলে গ্রামে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। সুবিধাবঞ্চিত মানুষদের সহজে, কম খরচে, স্বল্প সময়ে, সঠিক বিচার প্রাপ্তি নিশ্চিত হবে। তিনি বলেন, উচ্চ আদালতে মামলার জট কমাতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার মো: হাফিজুর রহমান মাল্টিমিডিয়ার মাধ্যমে জেলায় সাতটি উপজেলার ইউনিয়ন ভিত্তিক মামলা গ্রহনের চিত্র তুলে ধরেন। তিনি গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া, কার্যক্রমের অগ্রগতি, মামলার নথি প্রস্তুত ও রেজিস্টারসমূহের ব্যবহারসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার তাজুল ইসলাম গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহন, আইন ও বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরে উম্মুক্ত আলোচনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তারা কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইলে প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার হাফিজুর রহমান উক্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ, শুক্লা মিশ্র, রেবেকে সুলতানা, নার্গিস সুলতানা ও শেখ মুরাদুল হকসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

আরো..