https://www.a1news24.com
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৮

চীনের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ সম্পর্ক, তাই যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চীনের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ সম্পর্ক, তাই যুক্তরাষ্ট্রের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ। এ নিয়ে যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো দেশের উদ্বিগ্ন হওর কোনো কারণ নেই’।

নির্বাচনের পর্যবেক্ষক নিয়ে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন, অহেতুক বির্তক তৈরি করতে পারে এমন কাউকে আনতে চায় না সরকার’।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার আদালতের নির্দেশ অনুসারে আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নিয়েছে। এখন বিষয়টি ভারতের বিবেচনায় রয়েছে।

তৌহিদ হোসেন বলেন, আমরা আমাদের আইনি দিক পালন করেছি এবং আদালতের নির্দেশেই শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। এখন তারা (ভারত) তাদের মতো করে দেখুক। এখন পর্যন্ত তারা আমাদের কিছু জানায়নি।

সাংবাদিকদের উদ্দেশ্যে সমালোচনা করে তিনি বলেন, আমাদের সাংবাদিকরা ভারত গিয়েছিলেন। আপনাদের নিয়ে আমার একটা অবজারভেশন আছে। ভারতের পররাষ্ট্র সচিব যখন বলেছিলেন, তারা অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচন চান—তখন আপনাদের মুখে তারা একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন। কিন্তু আপনারা কেউ সেই প্রশ্নটি করেননি। প্রশ্নটা ছিল—এই কথা গত ১৫ বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলো কি এই ফর্মুলায় সঠিক ছিল? সুযোগ থাকা সত্ত্বেও কেউ সেই প্রশ্নটি তোলেননি।

তিনি আরও বলেন, আমি অবাক হয়েছি, কারণ আপনাদের মধ্যে অনেক সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিক ছিলেন। ভারতের পররাষ্ট্র সচিব যখন সুযোগ দিয়েছিলেন, তখন অন্তত একটি প্রশ্ন তোলা যেত। বিব্রত না করলেও প্রশ্ন করার সুযোগ তো ছিল।

এ সময় ঢাকায় নতুন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিয়োগ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে এমন কেউ আসবেন না, যার কারণে কোনো সমস্যা বা বিতর্কের সৃষ্টি হয়।

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কূটনীতিকদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দাতা দেশসহ উন্নয়ন সংস্থাগুলোর নির্বাচনের সময়সীমা নিয়ে সংশয় নেই।’

নির্বাচনের পর্যবেক্ষক নিয়ে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন, অহেতুক বির্তক তৈরি করতে পারে এমন কাউকে আনতে চায় না সরকার।’

সম্পর্কের ভারসাম্য রেখে চলার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘প্রত্যেক বড় দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে।’

ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসার বিষয়ে ঘোষণা দিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। তবে তার সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপ‌দেষ্টা ।

জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে তার কর্মসূচি পালন করবেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে কী বলবেন? এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এরকম কিছু শুনিনি। এটা আপনার (প্রশ্নকারী সাংবা‌দিক‌) কাছ থেকেই প্রথম শুনলাম।

আরো..