https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৬

লালমনিরহাটের জেলা জুড়ে চলছে যুবদলের স্বেচ্ছায় রাস্তা সংস্কারের কাজ

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট: তারেক রহমানের ৩১ দফার আলোকে দেশ গড়তে লালমনিরহাটের জেলা জুড়ে চলছে যুবদলের স্বেচ্ছায় রাস্তা সংস্কার এর কাজ। জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর দিকনির্দেশনা ও জেলা যুবদলের আহবায়ক, আনিস এর নেতৃত্বে এ কাজ পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে প্রতিদিনের ন্যায় হাতীবান্ধ উপজেলা যুবদলের নেতৃত্বে ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত ও সংস্কার কাজ চলছে। গত সোমবার থেকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রতিটি ইউনিয়নের ভেঙে যাওয়া রাস্তা পরিদর্শন করে একেক দিন একটি করে রাস্তা মেরামত করা হচ্ছে। প্রথমে টংভাঙ্গা ইউনিয়ন পরে ফকিরপাড়া ইউনিয়নের শিমুলতলা হতে দালাল পাড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার বড় বড় ভাঙ্গা রাস্তা মেরামত করেন উপজেলা যুবদল। যুবদলের সদস্য সচিব রেজাউল করিমের নিজ উদ্যোগে এ সংস্কার ও মেরামত কাজেন অংশ আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক খোরশেদ আলম খোকন, উপজেলা ও ওই ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। যুবদলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। একদিকে জেলা যুবদলের আহবায়ক ভিপি আনিস সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে জেলার বিভিন্ন রাস্তা ঘাট মেরামত কাজ অব্যাহত রয়েছে। অনেকে মনে করেন এভাবে দেশ সেবায় এগিয়ে যাবে বিএনপি।তবে নেতৃবৃন্দ বলেন জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করবে যুবদল

আরো..