Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সমৃদ্ধ দেশ গঠনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সমৃদ্ধ দেশ গঠনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’-এই স্লোগান শুধু একটি আহ্বান নয়, এটি হচ্ছে পরিবর্তনের শপথ। দেশের যুব সমাজই আগামী দিনের চালিকাশক্তি, আর তাদের হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের নতুন সূর্য উদিত হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হলো একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও জনগণের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে ও নাগরিক স্বাধীনতা পুনরুদ্ধার পাবে। তাই একটি সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলায় টুকেরবাজার এলাকায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির স্বপক্ষে জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জকে শুধু সীমান্ত উপজেলা নয়, আমরা সম্ভাবনার জনপদ হিসেবেই গড়ে তুলতে চাই। এই অঞ্চলের প্রতিটি পাহাড়, নদী, ঝরনা, পাথর ও মানুষের পরিশ্রম আমাদের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি হতে পারে।বিগত সরকারগুলো এই তিন উপজেলাকে শুধু সম্পদ আহরণের জায়গা হিসেবে দেখেছে—কিন্তু কখনো মানুষ ও প্রকৃতির টেকসই উন্নয়ন নিয়ে ভাবেনি। আমি চাই এই অন্যায়ের অবসান ঘটুক। আমরা চাই উন্নয়ন হোক মানুষের জীবনে, প্রকৃতিতে, শিক্ষায়, চিকিৎসায় ও কর্মসংস্থানে। গোয়াইনঘাটের সীমান্ত বাণিজ্য, কোম্পানীগঞ্জের পাথর শিল্প ও জৈন্তাপুরের পর্যটন—এই তিন শক্তিকে একত্র করে আমরা গড়ে তুলতে পারি ‘উন্নয়নের ত্রিভুজ’। এটি হবে উত্তর-পূর্ব বাংলাদেশের নতুন অর্থনৈতিক করিডোর।

এসময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্শেদ আলম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর আলী, সিনিয়র সদস্য জুয়েল আহমদ, উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্য সম্পাদক উসমান খান, আহমেদ শাহ নেওয়াজ লিটন, মানবাধিকার সম্পাদক ওমর ফারুক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, আজিজুল হক, সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক শাহজাহান আহমেদ, মোঃ সুহেল রানা, ওবায়দুল হক ইমন, পলাশ চৌধুরী প্রমূখ।

আরো..