Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
টিসিবি ডিলারের আবেদনকারী সরেজমিনে তদন্ত কর্মকর্তাকে হেনস্তা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

টিসিবি ডিলারের আবেদনকারী সরেজমিনে তদন্ত কর্মকর্তাকে হেনস্তা

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা: আমার এক কথায় ইউএনও বদলী হন বান্দরবান। ডিসি আমার কাছে কিছুইনা। আমার সাথে রয়েছে বিচারপতিদের সম্পর্ক। তোকে দেখে নেব। টিসিবি ডিলারের জন্য আবেদনের পর তদন্তে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপর এভাবে ছাড়াও হন স্থানীয় এক বিএনপি নেতা। ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ সংক্রান্ত একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ৪২ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় তমরদ্দি ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আলী বার বার উত্তেজিত হয়ে তদন্ত কর্মকর্তাকে মারতে যান। এ সময় তাকে মারমুখী আচরণ ও গালমন্দ করতে শুনা যায়। অনেকে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে এই কর্মকর্তাকে মাথা নিচু করে ঘটনাস্থল ত্যাগ করতে হয়।

সম্প্রতি হাতিয়ায় টিসিবি ডিলারের নিয়োগ বিজ্ঞপ্তির পর তমরদ্দি ইউনিয়নের ২০ জনের আবেদন বাছাই করার দায়িত্ব দেওয়া হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেনকে। তদন্ত কর্মকর্তা অন্যান্য আবেদন যাচাই করতে মাঠ পরিদর্শনে গিয়ে আব্দুল আলীর আবেদনকৃত তমরদ্দি বাজারের ঘর দেখতে চান। কিন্তু তার দেখানো ঘরটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে ঘরটির তালা খুলে দিতে বললে আব্দুল আলী এই কর্মকর্তার উপর ছড়াও হন।

অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাকে কল না দিয়ে উনারা তদন্তে করতে আসেন। আমি অন্য মাধ্যমে খবর পেয়ে সেখানে এসেছি। ঘর খুলতে দেরি হওয়ায় তিনি আমার সাথে খারাপ আচরণ করায় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারিনি। তাই দুইএকটা কথা রাগের মাথায় বলেছি।

ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বাহার বলেন, আব্দুল আলী বিএনপির একজন কর্মী, সে কোন পদ পদবীতে ছিলোনা। ৫ আগষ্টের পর বিভিন্ন কাজে সে সক্রিয় থাকতে দেখা যায়। দলের নাম বিক্রি করে কেউ অনৈতিক কাজ করার সুযোগ নেই।

উপজেলা সমাজমেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন বলেন, আমি ডিলার আবেদনকারীদের তথ্য সরেজমিনে পরিদর্শনে যাই। আব্দুল আলী একজন প্রার্থী। সে তদন্তে সহযোগিতা না করে মিথ্যা তথ্য দেয়। এসব বিষয়ে তাকে প্রশ্ন করলে সে আমাকে অকথ্য ভাষায় গাল মন্দ করে এবং বিভিন্ন ধরণের হুমকি দেয়। এক পর্যায়ে আমি স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করি। ঘটনাটি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলাউদ্দিন বলেন, সমাজসেবা কর্মকর্তা আমাকে বিষয়টি জানিয়েছেন। এছাড়াও ভিডিওতে আমি তাকে অপমান অপদস্থ করার দৃশ্যটি দেখেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো..