Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, কারা নেই – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, কারা নেই

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে প্রকাশিত হয়েছে ভোটার বা কাউন্সিলরদের খসড়া তালিকা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির বহুল প্রতীক্ষিত নির্বাচন।

মোট ১৭৭টি কাউন্সিলর পদ থাকলেও, এর মধ্যে কিছু নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তালিকায় স্থান পেয়েছেন একাধিক সাবেক ক্রিকেটার, ক্লাব প্রতিনিধি এবং ক্রীড়া সংগঠক।

বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলরশিপ নিয়েছেন। আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভোটার বা কাউন্সিলর হয়েছেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে। তবে খসড়া ভোটার তালিকায় নেই বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠুর নাম।

ঢাকা বিভাগ থেকে বুলবুল ছাড়াও বাকি ৬টি বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন– আহসান ইকবাল চৌধুরী (চট্টগ্রাম), মো. হাসিবুল আলম (রাজশাহী), মো. হাসানুজ্জামান (রংপুর), খান আব্দুর রাজ্জাক (খুলনা), মো. নান্নু মিয়া (বরিশাল) ও রাহাত শাম্স (সিলেট)।

ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। প্রিমিয়ার ডিভিশনের ১২ ক্লাবের মধ্যে আবাহনী থেকে শেখ বশির আহমেদ, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, গাজী গ্রুপ থেকে মো. রফিকুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে মো. লুৎফর রহমান, অগ্রণী ব্যাংক থেকে মো. আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী, ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে ইসতিয়াক সাদেক, রূপগঞ্জ টাইগার্স থেকে আদনান রহমান দীপন, ব্রাদার্স থেকে ইশরাক হোসেন, পারটেক্স থেকে আজিজ আর কায়সার টিটো এবং শাইনপুকুর থেকে আসিফ রব্বানী ভোটার বা কাউন্সিলর হয়েছেন।

এ ছাড়া বিভিন্ন বিভাগ পর্যায়ের ক্লাবগুলোর কাউন্সিলরদের উল্লেখযোগ্য তালিকায় ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব) রয়েছেন। ক্রীড়া সংস্থাগুলোর মধ্য থেকে মো. সানোয়ার হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, দেবব্রত পাল তার নিজের শিক্ষাঙ্গন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর হয়েছেন।

কোয়াব নির্বাচনের সভাপতি পদে প্রার্থিতা করা সেলিম শাহেদ পেয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন। সাবেক ক্রিকেটার ও খ্যাতনামা আম্পায়ার সাথিরা জাকির জেসিও এনএসসির ভোটার। সাবেক ক্রিকেটার কোটায় ভোটার হয়েছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট, নিয়ামুর রশিদ রাহুল, হাসানুজ্জামান, হাসিবুল হোসেন শান্ত, মুশফিকুর রহমান, মাহমুদুল হাসান।

সাবেক অধিনায়ক হিসেবে বিসিবি সভাপতি কর্তৃক মনোনীত কাউন্সিলররা হলেন– গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার। এ ছাড়া কুমিল্লা জেলা থেকে ভোটার হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

আরো..